মুরাদনগরে দুইটি চোরাই আটোরিকশা জব্দ, আটক ৩

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৪:৪৯
 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় দুইটি চুড়াইকরা দুইটি সিএনজি চালিত আটোরিকশা জব্দসহ চোরাইচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার কসবা থানার তারানগর গ্রামের মোর্শেদ মমিয়ার ছেলে ফারুখ মিয়া, কুমিল্লা জেলার বি-পাড়া থানার মাদবপুর গ্রামের আবু মিয়ার ছেলে জুয়েল মিয়া ও হেলাল মিয়ার ছেলে জামিল মিয়া।
 
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে একটি চোরাই গাড়ির চালান যাচ্ছ- এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ কোম্পানীগঞ্জ বাজর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুটি সিএনজি চালিত সিএনজিসহ চোরাই চক্রের তিন সদস্যকে আটক করে।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে