কালিয়াকৈরে পিস্তলসহ ৩ যুবক আটক

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:২৮
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার বিকালে উপজেলার শিলাবৃষ্টি পাম্পের কাছে উর্মি এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়।
 
কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার শিলাবৃষ্টি সিএন্ডজি পাম্পের কাছে  উর্মি এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পার্কিং করা সাদা রংয়ের প্রাইভেটকারে অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার হোসেন (৩১), আলমগীর হোসেন (৩৯) ও প্রাইভেটকারচালক সগির আহাম্মদকে আটক করা হয়।  পরে প্রাইভেটকারের ভিতরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি