বান্দরবানে সাংগ্রাই উত্সব শুরু ১৩ এপ্রিল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৪২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে চার দিনব্যাপী মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উত্সব সাংগ্রাই শুরু হবে আগামী ১৩ এপ্রিল। 

শনিবার জেলা শহরের রিস্বংস্বং রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে উত্সব আয়োজক কমিটি এ তথ্য জানিয়েছে। কমিটির সভাপতি হ্লাএমং মারমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কোকোচিং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক সাইং সাইং ওয়ং মারমা, প্রচার প্রকাশনা সম্পাদক নুমং প্রু মারমা, ট্রাফিক সার্জেন্ট রাজু দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

উত্সব উদযাপন কমিটির সভাপতি হ্লাএমং মারমা বলেন, সাংগ্রাই উত্সবের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ জলকেলী উত্সব হবে ১৫ ও ১৬ এপ্রিল বিকালে রাজারমাঠে।