নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২২:৪৩
 
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম শাহীনুর আলম (৩৪)। তিনি ফকিরের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল চরমদাখালী গ্রামে। এবং ওই গ্রামের সারোয়ার্দ্দীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ঠাকুরাকোনার নিকট পৌঁছুতেই বিপরীত দিক থেকে আসা অটোর সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগলে শাহীনুর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ নেত্রকোনা হাসপাতালে আনা হয়। পুলিশ সুপার জয়দেব চৌধুরী খবর পেয়ে নেত্রকোনা হাসপাতালে যান এবং মরদেহের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ প্রদান করেন।
 
ইত্তেফাক/জামান