রাজবাড়ীর পাংশায় ৬ হাজার ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নাজমুল ইসলাম (৩২) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মণ্ডলপাড়া গ্রামের মৃত নূরুল ইসলাম সরকারের ছেলে ও মাসুদুর কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়া এলাকার মহম্মদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের গুধিবাড়ী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২০ লাখ টাকা ।
ইত্তেফাক/নূহু
