গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন ভুয়া ডিবি পুলিশসহ ছয়জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ভুয়া তিন ডিবি পুলিশ হলো- টঙ্গীর আউচপাড়া এলাকার খলিল মিয়ার ছেলে সজিব মিয়া (২৮), বরগুনার আমতলি থানার তারিকাটা এলাকার ফজলুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভূঁইয়ারহাট এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহীন মিয়া (২৬)। অন্য তিনজন হলো- আলমগীর, আনোয়ার, ছগির। তাদেরকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি
