টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- গোড়াইল গ্রামের কবির হোসেনের বাড়িতে থাকা দিনমজুর সাইফুল ইসলাম (৩০) ও আনাইতারা ইউনিয়নের শুকুর আলী (৪৫)।
আজ শুক্রবার মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার আনাইতারা গ্রামে শুকুর আলী ও বুধবার গোড়াইল গ্রামে সাইফুল ইসলাম নৌকা নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সুশান্ত রায় বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের খুঁটি ও তার নিচু হয়ে গেছে। তারা সচেতনতার অভাবে নিচু তারের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ইত্তেফাক/এমআই
