গাজীপুর মহাসড়কের যানজট নিরসনে ১২শ’ পুলিশ মোতায়েন

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২০:৫৩
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২শ’ পুলিশ সদস্য গাজীপুরের সড়ক ও মহাসড়কে দায়িত্ব পালন করবে। শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এ কথা বলেন।
 
তিনি বলেন, গত বছর বিভিন্ন সড়ক-মহাসড়কে পশুর হাট বসেছিল। এবার রাস্তায় কোন হাট বসার অনুমতি দেয়া হয়নি। 
 
পুলিশ সুপার বলেন, ঈদে গাজীপুরে কর্তব্যরত কোনো পুলিশ সদস্যকে ছুটি দেয়া হবে না। পুলিশ সদস্যরা ঈদের দিন পর্যন্ত সড়ক ও মহাসড়কে দায়িত্ব পালন করবে। 
 
তিনি বলেন, জয়দেবপুর চৌরাস্তা, চন্দ্রা তিন রাস্তার মোড়ে কন্ট্রোল রুম স্থাপন করা হবে । এ ছাড়া সড়কে মোবাইল টিম, চেকপোস্ট, ওয়াচ টাওয়ার থাকবে। গরুর হাটের ইজারাদারদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এছাড়া মলমপার্টির উৎপাত, জাল টাকা প্রতিরোধ করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বাসস।
 
ইত্তেফাক / রেজা