কুষ্টিয়ার দৌলতপুরে গরুবাহী ট্রলির নিচে পড়ে ৪ বছরের শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় দৌলতপুর-তারাগুনিয়া সড়কের ব্রাক সংলগ্ন দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাকপাড়া এলাকার প্রবাসী শরিফুল ইসলামের ছেলে আরিয়ান (৪) বাড়ি সংলগ্ন দোকান থেকে ফেরার সময় দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত গরু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
ইত্তেফাক/এমআই
