গাজীপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৬:৪৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লেভেল ক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত এবং তিনজন আহত হয়েছেন। 
 
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 
 
রেলওয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটের লেভেল ক্রসিংয়ে কালামপুরগামী একটি মাছবাহী পিকআপকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে দুইজন নিহত এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ ঘটনার পর থেকে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় লাইন থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি সরিয়ে নিলে বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।   
 
ইত্তেফাক/ইউবি