ভোলা সদরের আলীনগরের মৌটুপি গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের সামনে পশুরহাট বসানো হয়েছে। ফলে গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ জানান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের সামনে পশুরহাট বসানো হয়েছে। গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের কেয়ারটেকার মো: সেলিম জানান, পশুরহাট বসানোর কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। গত কয়েক বছর ধরে এখানে স্থানীয় নেতারা পশুরহাট বসাচ্ছেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মোজাহিদুল ইসলাম জানান, বিষয়টি সাংবাদিকের মাধ্যমে জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
