নওগাঁয় ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৭:৫৫
নওগাঁর মান্দায় গরু বোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল চন্দ্র (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
শনিবার দুপুরে উপজেলার নীলকুঠি-গোটগাড়ী সড়কের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুলাল চন্দ্র উপজেলার চকরাজাপুর গ্রামের নিপেন্দ্রনাথ চন্দ্রের ছেলে। এ ঘটনায় বাবুল কুমার নামে এক যুবক আহত হয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুলাল চন্দ্র ও বাবুল কুমার মোটরসাইকেলযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুন্নার মোড়ে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুলাল ও বাবুল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেয়া হলে দুলাল মারা যান।
 
ইত্তেফাক/ইউবি