বাঙ্গালী নদীর বাঁধ ভেঙে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি, কালেরপাড়া ও এলাঙ্গী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ভাঙা পানি লোকালয়ে প্রবেশ করে ক্ষেতের ফসল ও মৎস্য চাষির ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী হারুনর রশিদ জানান, অতি বর্ষা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবল চাপে বাঙ্গালী নদীর ফরিদপুর, নান্দিয়ারপাড়া, রামনগর, শৈলমারি, তারাকান্দি পয়েন্টে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে বিস্তীর্ণ এলাকার ক্ষেতের ফসল, পুকুর ও জলাশয়ের মাছ ভেসে গিয়ে চাষির ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/জামান
