ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৯:৪১
 
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
 
ত্রিশাল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে সিএনজি চালক ও বাস চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বাস চালকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ত্রিশাল থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রিশাল থানার এস,আই আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান