নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২৩:৪৬

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে মাইশা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাইশা খাতুন নিমাইদীঘি গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার আগে শিশুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অলক্ষে পুকুরে পড়ে যায় সে। সন্ধ্যার পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু