জয়পুরহাটে ইয়াবাসহ বিজিবি সদস্য ও তার সহযোগী গ্রেফতার

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০৮:৩৪
 
জয়পুরহাট শহরের একটি রেস্তোরাঁ থেকে শনিবার রাতে এক বিজিবি সদস্য ও তার সঙ্গীকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জয়পুরহাট ডিবি পুলিশ।
 
ডিবি সূত্রে জানা যায়, শহরের ‘ফুড-বে’ চাইনিজ রেস্তোরাঁয় ইয়াবার একটি বড় চালান বিক্রয় হচ্ছে গোপন সূত্রে এমন একটি খবর পেয়ে ডিবি পুলিশের এস আই কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ রাত ৮টার দিকে রেস্তোরাঁয় অভিযান চালায়। এ সময় কক্সবাজারের টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের সদস্য মাহবুবুর রহমান ও তার সহযোগী সিরাজুল ইসলামকে গ্রেফতার করে ডিবি। মাহবুব রহমানের শরীর থেকে ৮শ পিচ ও সিরাজুল ইসলামের দেহ তল্লাসি করে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সদস্য মাহবুবুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারি গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুল ইসলামের বাড়ি ঐ একই গ্রামে। মাহবুবুর রহমান ছুটিতে বাড়িতে বলে জানায় ডিবি।
 
ইত্তেফাক/এমআর