গাজীপুরে গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১২:৩৭
গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রবিবার সকালে গাড়ি চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম (২৮)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার করিমলক্ষীপুর এলাকার আবুল ইসলামের ছেলে।
 
নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বিনয় কুমার সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয়। তিনি বাসন সড়ক এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই