সাতক্ষীরায় সোয়া লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৪:৩৩
 
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিজিবির অভিযানে এক লাখ ২৫ হাজার ৮৮০ টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে। আজ রবিবার সকালে উপজেলার চরশ্রীরামপুর বাগান এলাকা থেকে ওই আতশবাজিগুলো জব্দ করা হয়। 
 
জব্দকৃত আতশবাজির মধ্যে রয়েছে, ভারতীয় বুড়মার চকলেট বাজি ১৬৪১৬টি, গোল্ডেন রক আতশবাজি ২১টি, কালার রকেট বোম বাজি ১৩৫০টি। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকা বলে বিজিবি জানিয়েছে। তবে, এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। 
 
বিজিবি জানায়, কোরবানি ঈদকে সামনে রেখে দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি ব্যাটেলিয়নের শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুর বারিক খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে উপজেলার চরশ্রীরামপুর বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ২৫ হাজার ৮৮০ টাকার ভারতীয় মূল্যবান আতশবাজি জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসমূহ ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়। 
 
বিজিবি ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে