ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওষুধ ভেবে কীটনাশক খেয়ে শাকিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শাকিল উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের ছোয়াব মিয়ার ছেলে।
শাকিলের পরিবার জানায়, শাকিল সর্দি-কাশি রোগে আক্রান্ত ছিল। প্রতিদিনই সে ওষুধ খেতো। রবিবার দুপুরে তার বোন ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়লে দুপুরেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান
