চিকিত্সা শেষে বাড়ি ফিরলেন কাঁকন বিবি

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৬:৫৬
 
বীর প্রতীক কাঁকন বিবি চিকিত্সা শেষে বাড়ি ফিরেছেন। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় একমাস চিকিত্সাধীন ছিলেন।
 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক জানান, শনিবার দুপুরে কাঁকন বিবি হাসপাতাল ছাড়েন। তাঁর চিকিত্সা ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে।
 
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬ জুলাই কাঁকন বিবি ওসমানী হাসপাতালের ভর্তি হন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে শুধু গুপ্তচর হিসেবেই কাজ করেননি, করেছেন সম্মুখযুদ্ধও। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরপ্রতীক খেতাব দেয়া হয় তাকে।
 

ইত্তেফাক/এএম।