লালমনিরহাটের আদিতমারীতে এই প্রথম বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে ত্রাণ হিসেবে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪২জন খামারির মাঝে এক বস্তা করে (৫০ কেজি) গো-খাদ্য বিতরণ করা হয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ'র সহযোগিতায় উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের বাস্তবায়নে এসব গো-খাদ্য ত্রাণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগের প্রাণি সম্পদ দফতরের উপ-পরিচালক মো. মাহবুবর রহমান।
এসময় জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. নাসির উদ্দিন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শামছুজ্জামান, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি সুলতান হোসেন, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
