গাজীপুরে ককটেল বিস্ফোরণে নারী আহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২২:৩১
 
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে রবিবার হামিদা আক্তার (২৫) নামে এক নারী পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার সংগ্রামপুর এলাকার মফিজুল ইসলামের স্ত্রী।
 
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাস স্ট্যান্ডের পাশে ভাড়া বাসায় থেকে এলাকার একটি মার্কেটে ঝাড়ু দেওয়ার পাশাপাশি প্লাস্টিক ও টিনের তৈরি পরিত্যক্ত বোতলসহ বিভিন্ন সামগ্রী কুড়ানোর কাজ করে হামিদা। রবিবার দুপুরে ওই এলাকার একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে লাল স্কচ টেপ দিয়ে পেঁচানো একটি বস্তু দেখতে পায় হামিদা। এসময় তিনি ওই ব্যাগটি হাতে নিয়ে নাড়াচাড়া করতেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। স্থানীয়রা হামিদাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়।
 
ইত্তেফাক/জামান