ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজে ২০১৭ সালে ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রীদের বরণ উপলক্ষ্যে ‘নবীন বরণ’ অনুষ্ঠান করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজে আজ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৭ আগষ্ট সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পশু পালন কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তামান্না বেগম, পবিত্র গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী হ্যাপি দাস। মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, ফকির হাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও অভিবাবক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সুমন ফরাজী, দ্বাদশ শ্রেণীর ছাত্রী এথিনা রানী দাস, একাদশ শ্রেনীর ছাত্রী মরিয়ম বেগম।
অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগীতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়। এ সময় মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাউদ্দিন, আঃ হান্নান, প্রভাষক জুড়ান চন্দ্র মজুমদার, মোঃ ছাইফুল্লাহ, অহিদুর রমান, আবুল বাশার, মিনারা বেগম, তাপস চ্যাটার্জি, কানু লাল দে, উৎপল মন্ডল, নেওয়াজ শরিফ, আঃ রহিম, পৃথিরাজ দাস, শ্যামজলধর, শরীর চর্চা শিক্ষক সালেহ উদ্দিন, সহকারী লাইব্রেরিয়ান সীমান্ত হেলালসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
