নওগাঁয় ট্রাক্টর চাপায় নারীর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৪:৪০
নওগাঁ সদর উপজেলায় ট্রাক্টর চাপায় শেলি আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অাজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চণ্ডিপুর সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি গাংজোয়ার গ্রামের আজিজুল হোসেনের স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শেলি তার ছেলে শাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে শহরে বাজার করার জন্য যাচ্ছিলেন। চণ্ডিপুর সেতুর পাশে যাওয়ার পর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই