ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৫:২৫
ঢাকার ধামরাইয়ের আগজেঠাইল গ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর ইয়ার হোসেন (২৫) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। 
 
সোমবার সকালে বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
 
কাউয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোহসীন জানান, ওই গ্রামের নাতু ব্যাপারীর ছেলে ইয়ার হোসেন গত শুক্রবার রাতে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর সোমবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি