সাতক্ষীরা সীমান্তে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী দুটি অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে পথে আনা ৫ লাখ ৭৮ হাজার ৭’শ টাকার বিদেশী মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। সোমবার দুপুরে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার দুটি স্থান থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে আছে, বিদেশী উন্নতমানের ১৭০ বোতল মদ, কপি চা ৮০ কেজি, মোরিঙ্গা লাইট ১২০ পিচ, এসটাসাইন ৪৬ বোতল। বিজিবি নীলডুমুরস্থ ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক রেজোয়ান-উল-ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাখরা বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার আব্দুল বারিক খানের এর নেতৃত্বে একটি টহল দল দুপুনে ডেটখারী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল বিদেশী মদ জব্দ করেন।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই সময় কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় কালিগঞ্জ বিওপির কমান্ডার নায়েব সুবেদার আলী আশরাফ ভুইয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল অভিযান চালায়। এ সময় সেখান থেকে কপি চা ৮০ কেজি, মোরিঙ্গা লাইট ১২০ পিচ ও এসটাসাইন ৪৬ বোতল জব্দ করা হয়। উদ্ধারকৃত দুটি স্থানের মালামালের মূল্য মোট ৫ লাখ ৭৮ হাজার ৭’শ টাকা। পরে মালামালগুলো নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়।
ইত্তেফাক/রেজা
