নওগাঁর নিয়ামতপুর ও রাণীনগরে পৃথক স্থান থেকে স্কুল পড়ুয়া ছাত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
রাণীনগর: উপজেলার বোহার গ্রামের শফিকুর রহমান ইসলাম বাবু (৩৪) নামে এক ব্যক্তি নিখোঁজের চার দিনপর একটি ডোবা থেকে সোমবার বিকেলে তার অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু বোহার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সেল ফোনে বাবুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বাবুকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার বিকেলে একই এলাকার পারইল ব্রিজের কাছে একটি ডোবায় একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করলে বাবুর মৃতদেহ নিশ্চিত হওয়া যায়।
নিহতের স্ত্রী শেফালি বেগম ও মা সখিনা বেওয়া জানান, তাকে সেল ফোনে কে বা কারা ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।
রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিয়ামতপুর: মায়ের উপর অভিমান করে সোমবার উপজেলার ভাবিচা ইউপির নাকইল গ্রামের তোতা মিয়ার মেয়ে আসমাউল হোসেনা মনি (১৫) নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে দুপুরে নিহতের মৃতদেহ উদ্ধার করে। আসমাউল হোসেনা মনি একই এলাকার আমইল উচ্চ বিদ্যালয় স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
অপরদিকে উপজেলার শালকোনা গ্রামের পাশে ধান ক্ষেতে কৃষক রবিউল ইসলামের (৪০) মৃতদেহ পরে থাকতে দেখে পেয়ে থানায় সংবাদ দেয়া স্থানীয়রা। নিহত রবিউল ওই গ্রামের আলহাজ্ব হায়দার আলীর ছেলে। সংবাদ পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।
নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে রবিউলের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এএম।
