মুরাদনগরে আগুনে কোটি টাকার ক্ষতি

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১২:২৯
 
কুমিল্লা মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে আগুন লেগে একটি ফলের আড়ৎসহ ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
 
সোমবার সন্ধ্যায় ফলের আড়তে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের কারণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুসার হোসেন। মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
বাজার ব্যবসায়ীরা জানান, বিকেলে কোম্পানীগঞ্জ বাজার এলাকার ফল মার্কেটের একটি ফলের আড়ৎ আগুনে পুড়তে দেখে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
এর মাঝে আড়ৎ মালিক শাহজানও ইব্রাহিম, আব্দুল হাকিমের ৩টি, মমতাজ উদ্দিনের ৩টি দোকান, আবুল হাসেমের মদিনা বেকারি ও বিরিয়ানি হাউজ, একটি মোবাইল দোকান, হুমায়নের ফল দোকান, অবু তাহেরের ফল দোকানসহ মোট ১২টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেন ব্যবসায়ীরা।
 
ইত্তেফাক/কেকে