মুক্তাগাছায় ছাত্রলীগ নেতার ওপর হামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৩:৪৭
 
ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিনকে হামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । 
 
আজ মঙ্গলবার দুপুরে তাকে ময়মনসিংহ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
 
গ্রেফতার যুবকের নাম প্রশান্ত। সোমবার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, ঐ রাতে উপজেলার শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে।
 
মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে