চাঁরালকাটা নদীতে গোসল করতে গিয়ে আরিফুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দুইটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বেলতলী নামক স্থানে।
এলাকাবাসী জানায়, নীলফামারী সৈয়দপুর উপজেলার খালিসা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ও তার ছয় বন্ধু মিলে নিতাই ইউনিয়নের চাঁড়াল কাঁটা নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় আরিফুল নদীর পানিতে ডুবে গেলে তার অপর বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী এসে তাঁকে খুঁজে না পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, আমরা খবব পেয়ে রংপুর থেকে ডুবুরীদল নিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করছি।
ইত্তেফাক/জামান
