ব্যাপক বন্যায় ইরানে ৭০ জনের মৃত্যু
ইত্তেফাক ডেস্ক
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করছে যুক্তরাষ্ট্র। বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে গার্ডের নাম অন্তর্ভূক্ত করা হবে। এই প্রথম কোনো দেশের সামরিক বাহিনীকে সন্ত্রাসী হিসেবে চিন্নিত করছে ওয়াশিংটন। তিনজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে। তবে সমালোচকরা সতর্ক করেছেন, মার্কিন সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার জন্য এই সিদ্ধান্ত হুমকি হয়ে দেখা দিতে পারে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই এমন দেশ একই পদক্ষেপ নিতে পারে। সিদ্ধান্তের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, পররাষ্ট্রমন্ত্রণালয় এবং সর্বশেষ হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। এমনকি যুক্তরাষ্ট্রে ইরানের দূতাবাসও তাত্ক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে ইরানে ব্যাপক বন্যায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ি ছেড়েছে। - রয়টার্স ও বিবিসি
