রাজধানীর কাওরান বাজার এলাকায় দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে বাসের এক বৃদ্ধা যাত্রী মারা যান। শনিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি। মেট্রোরেল নির্মাণ কাজের জন্য কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ওই এলাকায় সড়কের মাঝে কংক্রিটের ডিভাইডার বসানো হয়েছে। মিরপুর থেকে মতিঝিরের পথে যাতাযাতকার িবিকল্প পরিবহনের বাসটি ওই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে নিহত ওই নারীর মেয়ে রুবি (২০) রয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু এ তথ্য জানান।
