দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ওটিস গিবস। বর্তমানে ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।
গত চার বছর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে গিবসনের। নতুন এই দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু সুখকর স্মৃতি রয়েছে। এখন নতুন ভুমিকা পালনে উন্মুখ হয়ে আছি।’
ইংল্যান্ডে দুই দফায় বোলিং কোচের দায়িত্ব পালন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ছিলেন গিবসন। তার অধীনেই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতে ওয়েস্ট ইন্ডিজ।
ইত্তেফাক/কেআই
