কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ এলাকায় রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি অাজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া, মিস্ত্রিপাড়া, জালিয়াপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলারপাড়া দিয়ে স্থানীয় দালালচক্র চোরাইপথে রাতের আঁধারে রোহিঙ্গাদের নিয়ে আসছে।
বুধবার ভোরেও নাফ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।
