বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে উরুগুয়ের বুধবার গেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দেশটির রাজধানী মন্টিভিভিডিওর হোটেলে মেসি প্রবেশ করছিলেন তখন এক কাণ্ড ঘটে।
একজন খুদে ভক্ত মেসিকে দেখতে তার খুব কাছাকাছি চলে যায়। এমন সময় নিরাপত্তা রক্ষীরা তাকে জোর করে ধরে পাঠিয়ে দেয়। এতে ওই শিশুটি কাঁদতে থাকে। এঘটনার মেসির চোখে পড়ে। পরে সেই খুদে ভক্তকে মেসি ডাকিয়ে আনেন নিজের কাছে। এরপর কিছুক্ষণ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে ছবি তোলেন। এরপর সেই ভক্তকে পাঠিয়ে দেন।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থান এখন পাঁচ নম্বরে। ১৪ ম্যাচে তাদের অর্জন ২২ পয়েন্ট। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান তৃতীয়। আর ৩৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তালিকার শীর্ষে।
ইত্তেফাক/কেআই
