লিভারপুলে ইংলিশ মিডফিল্ডার চেম্বারলিন

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২১:১৮
আর্সেনাল থেকে লিভারপুলে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলিন। দলবদলে তার পেছনে খরচ হচ্ছে তিন কোটি ৫০ লাখ পাউন্ড। তাই ২৪ বছর বয়সী এই ফুটবলার সপ্তাহে এক লাখ ২০ হাজার পাউন্ড পারিশ্রমিক পাচ্ছেন।
 
আর্সেনালের অক্সলেইড-চেম্বারলিনের চুক্তির শেষ বছর ছিল এটি। নতুন চুক্তির জন্য আর্সেনাল তাকে এক লাখ ৮০ হাজার পাউন্ডের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি। চলতি মৌসুমে এ পর্যন্ত আর্সেনালের খেলা চার ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন অক্সলেইড-চেম্বারলিন। তবে এখন তাকে দেখা যাবে ভিন্ন জার্সিতে।
 
বৃহস্পতিবার দলবদলের শেষ দিনে ইংলিশ ক্লাবগুলো তাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করেছে। আর্সেনালে খেলা চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজের ম্যানসিটিতে যাওয়ার গুঞ্জন রয়েছে। ব্রিটিশ মিডিয়া বলছে, সানচেজকে নিতে সিটি অনেকটাই এগিয়ে গেছে।
 
ইত্তেফাক/কেআই