রুপা হত্যাকারীদের বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৬
 
টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের শিকার জাকিয়া সুলতানা রুপার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন করে ঢাকাস্থ তাড়াশ সমিতি। সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সামনে রবিবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 
 
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার মো. আফসার আলী, ঢাকাস্থ তাড়াশ সমিতির সাধারণ সম্পাদক আজিম হায়দার, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু প্রমুখ।