রংপুরের বদরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মারিয়া (১৫)নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার চেংমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারিয়া পৌর এলাকার চাঁদকুঠির ডাঙ্গার আবুজার গিফারি মন্টুর মেয়ে। সে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, বন্ধুদের সঙ্গে অটোরিকশায় ঘুরতে বের হয় মারিয়া। ওড়না চাকায় জড়িয়ে রাস্তায় ছিটকে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারিয়ায় মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধান জানান, শুনেছি। বিষয়টি দুঃখজনক।
