গফরগাঁওয়ের পাগলায় নৌকাডুবিতে একই পরিবারের ৩জন নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৫

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় নৌকাডুবির ঘটনাায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার দিকে বলাইদার খালে এ ঘটনা ঘটে। পাগলা থানার ওসি তদন্ত বাহালুল খান বাহার ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ রবিবার সন্ধ্যায় নৌকায় করে ডুবাইল গ্রাম থেকে আত্মীয়বাড়ি থেকে ইসলামপুরে নিজ বাড়িতে ফিরছিল এই পরিবারটি। পথে বলাইদার খালে নৌকা ডুবে যায়। এ ঘটনায় একই পরিবারের ৩জন মারা যায়। আরো ৩জন পানিতে ডুবে গেলে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিরা সুস্থ রয়েছেন।

নিহত ব্যক্তিরা হচ্ছেন, ইসলামপুর গ্রামের মোস্তফার ছেলে সাকিব আল হাসান (১০), মেয়ে সাদিয়া আক্তার (১৪) ও জামাল উদ্দিনের কন্যা আসমা (২১)। আসমা মৃত সাকিব ও সাদিয়ার ফুপু। তাদের এ মৃত্যুতে ঐ পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইত্তেফাক/নূহু