ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ড্র লুক্সেমবার্গের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫২
বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সকে রুখে দিল লুক্সেমবার্গ। ঘরের মাটিতে ফরাসিদের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। পুরো খেলায় ৭৬ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেও জিততে পারেনি দিদিয়ের দেশমের শিষ্যরা। ফলে রবিবার রাতে গোলশূন্য মাধ্যমে ঐতিহাসিক ড্র করে লুক্সেমবার্গ। কারণ ১৯১৪ সালের পর এই প্রথম লুক্সেমবার্গকে হারাতে ব্যর্থ হলো ফ্রান্স।
 
ফ্রান্সের কোচ দেশ বলেন, ‘অনেকগুলো সুযোগ পেয়েও গোল করতে না পারাটা হতাশাজনক।’ অপরদিকে লুক্সেমবার্গে কোচ লুক হোল্টজ বলেন, ‘লুক্সেমবার্গের ফুটবলের জন্য এটা এক গৌরবময় দিন।
 
ড্র’ সত্ত্বেও ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ফ্রান্স ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে সুইডেন। একই রাউন্ডে সুইডিশরা বেলারুশকে ৪-০ গোলে হারিয়েছে। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে আর দুই রাউন্ড খেলা বাকি আছে। এ অঞ্চলে ৮ গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। আর দ্বিতীয় স্থানে থাকা ৮ দল থেকে ৪টি দলকে প্লে-অফ খেলে নিতে হবে বিশ্বকাপের টিকিট।
 
ইত্তেফাক/কেআই