পিরোজপুরের মঠবাড়িয়া থানার পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালীর একটি খাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আমিন জানান, স্থানীয় লোকজন লাশটি খালে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/ইউবি
