নাসির আউট, বাংলাদেশ ৮ উইকেটে ২৯৩

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৩
দলীয় ২৯৩ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে অ্যাস্টন এগারের বলে কট বিহাইন্ড হয়েছেন নাসির হোসেন। ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। মঙ্গলবার দ্বিতীয় দিনে এটি অসি বোলারদের দ্বিতীয় সাফল্য। এর আগে দ্বিতীয় দিনের শুরুর দিকেই মুশফিকুর রহিম (৬৮) আউট হন লিয়নের বলে। এই নিয়ে লিয়ন ও এগার দুই স্পিনার মিলে বাংলাদেশের ৮টি উইকেট তুলে নিলেন।
 
এর আগে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের অন্য ব্যাটসম্যানেরদ সাব্বির রহমান ৬৬ রান করেছেন।
 
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০ রানে জয়লাভ করে। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।
 
ইত্তেফাক/কেআই