ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারের ডুবাইল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় আইরিন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম আইয়ুব আলী। বাড়ি দেলদুয়ারের কুমুল্লী গ্রামে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আইরিন তার নানির হাত ধরে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ তার নানির হাত ছেড়ে দিয়ে সে একা রাস্তা পাড়ি দেওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইত্তেফাক/কেকে
