শেষ আটে ফেদেরার-নাদাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০১
ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে পিঠের সমস্যা নিয়ে খেলতে নেমেও জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে সরাসরি সেটে হারান তিনি। সেমিফাইনালে যেতে এখন তিনি লড়বেন হুয়ান মার্তিন দেল পোত্রোর সঙ্গে। শেষ ষোলোতে আর্জেন্টিনার এই খেলোয়াড় ১-৬, ২-৬, ৬-১, ৭-৬, ৬-৪ গেমে হারান অস্ট্রিয়ার ডমিনিক টিমকে।
 
শেষ ষোলোতে সরাসরি সেটে জিতেছেন নাদালও। শীর্ষ বাছাই ৩১ বছর বয়সী এই খেলোয়াড় ৬-২, ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের আলেক্সান্দার দোলগোপোলভকে। কোয়ার্টার-ফাইনালে নাদাল মুখোমুখি হবেন রাশিয়ার আন্দ্রে রুভলেভের সঙ্গে। ১৯ বছর বয়সী রুভলেভ শেষ ষোলোতে ৭-৫, ৭-৬, ৬-৩ গেমে হারান নবম বাছাই বেলজিয়ামের দাভিদ গফিনকে।
 
ইত্তেফাক/কেআই