জামালপুরে মাদকসেবীর হামলায় স্কুলছাত্র খুন, ২ আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষ্মিয়া ব্যাপারিপাড়ায়  মঙ্গলবার সকালে মাদকসেবীর হামলায় রানা মিয়া নামের এক স্কুলছাত্র খুন হয়েছে।

 

সে ওই এলাকার মুজা মিয়ার ছেলে। রানা নীলাক্ষ্মিয়া সরকারি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় মাদকসেবী দুই ভাই বাবু ও ফারুক মিয়াকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী।

 

জানা গেছে, ব্যাপারিপাড়ার ছালাম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮) ও বাবু মিয়া (৩০) সোমবার রাতে মদ পান করে প্রতিবেশী মুজা মিয়া, মসকুট মিয়া ও মোস্তফা মিয়াকে মারধর করেন। মঙ্গলবার সকালে এর প্রতিবাদ করলে ফারুক ও বাবু তাদের উপর হামলা করে। এক পর্যায়ে মুজার ছেলে রানাকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ইত্তেফাক/রাজেশ