কুড়িগ্রামের রৌমারীতে ২৬ বোতল বিদেশি মদসহ রুবেল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই ফারুক হোসেন এএসআই মানশ চক্রর্বতী, আমিনুল ইসলাম, রানা মিয়াসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তার নিজের থাকার ঘর থেকে ২৬ বোতল ভারতীয় অফিসার চয়ের্জ ৩৭৫এমএল মদসহ রুবেলকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত রুবেল মিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের আ. হামিদের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ২২(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
