রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ ও বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার দাবিতে সারাদেশে আগামী ৮সেপ্টেম্বর মাবনবন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়িতে বুধবার দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি শাহবুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যপক আমীরুল ইসলাম, অ্যাড. কামরুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা খন্দকার আবুল কালাম, আব্দুল ওয়াহিদ প্রমুখ।
