সিরাজগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ২

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯
 
সিরাজগঞ্জের সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল মোতালেব (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।  এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আব্দুল মমিন ও রফিকুল ইসলাম নামে সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ।
 
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চক গোবিন্দপুর এলাকা থেকে মোতালেবের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে।
 
নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে বাউল গান শুনতে যান  মোতালেব। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে চাঁদ আলীর বাড়ির খড়ের পালায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
 
সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক বলেন, জমি অথবা নারী সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চক গোবিন্দপুর গ্রামের চাঁদ আলীর দুই ছেলে রবিউল ও মমিনকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/ রাজেশ