ময়মনসিংহের মুক্তাগাছায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম আলালউদ্দিন। তিনি তারাটি পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর পুত্র। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দায়েরের পর ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে ।
মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গীর মোড় থেকে আলালউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম।
