কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে আবারো আট রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে ২জন নারী, ৪জন শিশু এবং ২জন পুরুষ রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের তুলাতুলী, শাহ পরীর দ্বীপ এবং বাহারছড়া সীমান্ত পয়েন্টে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গতকাল বুধবারও বঙ্গোপসাগর এবং নাফ নদী থেকে পুলিশ নয় রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/এমআর
